Shopping cart

  • Home
  • শিক্ষাঙ্গন
  • স্মৃতির অলিন্দে’ স্মারক উন্মোচন, এসএসসি পরীক্ষার্থীদের ব্যতিক্রমী বিদায় দিলো আল মদিনা একাডেমি

স্মৃতির অলিন্দে’ স্মারক উন্মোচন, এসএসসি পরীক্ষার্থীদের ব্যতিক্রমী বিদায় দিলো আল মদিনা একাডেমি

এপ্রিল ১৮, ২০২৬

স্মৃতির অলিন্দে' স্মারক উন্মোচন, এসএসসি পরীক্ষার্থীদের ব্যতিক্রমী বিদায় দিলো আল মদিনা একাডেমি।

স্মৃতির অলিন্দে' স্মারক উন্মোচন, এসএসসি পরীক্ষার্থীদের ব্যতিক্রমী বিদায় দিলো আল মদিনা একাডেমি।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ): ‘স্মৃতির অলিন্দে’ স্মারকের মোড়ক উন্মোচনের মধ্যদিয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজারে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী বিদায়ী দোয়া আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার নরসিংপুরে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল মদিনা একাডেমিতে অনুষ্ঠিত হয় ব্যতিক্রমী এই আয়োজন। যা অনুষ্ঠানকে প্রানবন্ত করে তুলে। এসএসসি ব্যাচ-২০২৬ পরিক্ষার্থীদের স্মৃতি আঁকড়ে রাখতে শিক্ষক ও শিক্ষার্থীদের পরিচয়সহ মদিনিয়ান ব্যাচ’২৬ এর উদ্যোগে ছাপা করা হয় নান্দনিক স্মারকটি। যা এই প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষামুখি করতে বিশেষ অনুপ্রেরণা যোগাবে।

এতে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনর চেয়ারম্যান ও হাজ্বী কনু মিয়া স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মাষ্টার রফিজ আলী, প্রধান বক্তা ছিলেন দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক আলহাজ্ব আতাউর রহমান।

আল মদিনা একাডেমি হতে প্রথম এসএসসি ব্যাচ হিসেবে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানটি পরিণত হয় এক স্মরণীয় আবেগময় মিলনমেলায়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অতিথি ও শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, “তোমরাই দেশের আগামীর সম্পদ। জীবনে সফল হতে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

বক্তারা বলেন, “শুধু ভালো ফলাফল অর্জনই যথেষ্ট নয়; নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমেই একজন প্রকৃত মানুষ হওয়া সম্ভব।

সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করে নিজেদের দক্ষতা বাড়ানোর পরামর্শ দিয়ে বক্তারা আরো বলেন,পরিশ্রম ও নিষ্ঠায় জীবনের প্রতিটি ধাপে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা সবাইকে সাফল্যের দিকে নিয়ে যাবে।

আল মদিনা একাডেমি’র পরিচালক রফিকুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক সাদিয়া তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, দ্বীনেরটুক দারুল কোরআন ফাজিল মাদরাসার শিক্ষক আবু সাইদ, নরসিংপুর আদর্শ দাখিল মাদরাসার শিক্ষক ইজাজুল হক, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সোহেল মিয়া, আল মদিনা একাডেমি’র সাবেক শিক্ষক গোলাম সামদানী সুমন, মোজাম্মেল হোসাইন, শিক্ষক নিলুফা আক্তার, ইয়াকুব আল হাসান, জাবেদুল হাসান, ইমরান হোসাইন, জাকিদুল ইসলাম, রুকসী আক্তার মুন্নি, শিমা বেগম প্রমূখ।

বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, গিলমান আহমদ নাবিল,মাহজুবা রহমান সামিহা ও নাজমুন্নাহার মুন্নি।

বিদায়ী শিক্ষার্থীদের সম্মানে বক্তব্য রাখেন দশম শ্রেনীর শিক্ষার্থী আরিফুল ইসলাম ও নবম শ্রেনীর শিক্ষার্থী মেহরিন ইসলাম ইমা।

এছাড়াও আল মদিনা একাডেমির শিক্ষার্থীদের নিয়ে গঠিত তরঙ্গ শিল্পী গোষ্ঠির শিশু শিল্পীদের যৌথ সঙ্গীত পরিবেশনায় অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। অনুষ্ঠানে দশম শ্রেনির শিক্ষার্থীরা পরীক্ষার্থিদের সম্মাননা স্মৃতি স্মারক এবং একাডেমির পক্ষ থেকে বিশেষ উপহার প্রদান করা হয়।

এসময় শিক্ষক হানিফা জান্নাত বুশরা, মার্জিয়া তালুকদার,শিপা বেগমসহ একাডেমির অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরিশেষে দারুল ইহসান মডেল মাদরাসার শিক্ষক হাফিজ নজরুল ইসলামের দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *