Shopping cart

মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান দোয়ারাবাজারের পথসভায়।

জুন ২৭, ২০২৬

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সারপিনপাড়া, লুভিয়া ও পূর্ব সোনাপুর এলাকার সচেতন নাগরিক ও যুবসমাজের উদ্যোগে মাদকবিরোধী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সারপিনপাড়া, লুভিয়া ও পূর্ব সোনাপুর এলাকার সচেতন নাগরিক ও যুবসমাজের উদ্যোগে মাদকবিরোধী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোহেল মিয়া,দোয়ারাবাজার (সুনামগঞ্জ):

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সারপিনপাড়া, লুভিয়া ও পূর্ব সোনাপুর এলাকার সচেতন নাগরিক ও যুবসমাজের উদ্যোগে মাদকবিরোধী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) নরসিংপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব সোনাপুর পয়েন্টে এ কর্মসূচির আয়োজন করা হয়।

পথসভায় এলাকার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

পথসভায় বক্তারা বলেন, মাদক দেশের যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। একটি সুস্থ, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে মাদকের বিরুদ্ধে পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, প্রশাসন এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তারা বলেন, ১নং ওয়ার্ডের সীমান্তবর্তী গ্রাম সারপিনপাড়া, পূর্বসোনাপুর ও লুভিয়াসহ আশপাশের এলাকায় মাদক সেবন ও কারবার দিনদিন বৃদ্ধি পাচ্ছে। মাদক সেবনকারী ও ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়াতে তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পায়না। কিন্তু তাদের প্ররোচনায় দিনদিন এলাকার যুবসমাজ ধ্বংসের পথে এগুচ্ছে। এতে করে ব্যক্তি,পরিবার ও সমাজে এর বিরুপ প্রভাব পড়ছে।

মাদকের বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপের কোনো বিকল্প নেই।

ইউপি সদস্য ধন মিয়া’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সমাজসেবক ও রাজনীতিবিদ মো.
নওশাদ জামিল,গোল্ডেন ফিউচার মডেল একাডেমির পরিচালক মাও আব্দুল খালিক মানিক,দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সোহেল মিয়া, সমাজসেবক হাশিম মিয়া, স্কলার্স একাডেমির পরিচালক ছামির আলী,ফরিদ মিয়া,সেনু মিয়া।

রুবেল মিয়া ও নুর আলমের যৌথ সঞ্চালনয়া
মাদকবিরোধী পথসভায় এলাকার সচেতন যুবসমাজ,শিক্ষক, রাজনৈতিক প্রতিনিধি আয়োজক কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন বক্তব্য রাখেন।

বক্তারা যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান এবং একটি মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতা কামনা করেন।

পরিশেষে লুভিয়া ও পূর্ব-সোনাপুর মাদ্রাসার মোহতামিম মাওলানা আবু তাহের এর দোয়া মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *