Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

শান্তিগঞ্জে পশু জবাই ও কুরবানির চামড়া সংরক্ষণ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা 

মে ২১, ২০২৬

শান্তিগঞ্জে পশু জবাই ও কুরবানির চামড়া সংরক্ষণ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা।

শান্তিগঞ্জে পশু জবাই ও কুরবানির চামড়া সংরক্ষণ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা।

ইমরানুল হাসান, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে শান্তিগঞ্জে যথানিয়মে পশু জবাই ও কুরবানির চামড়া সংরক্ষণ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার পরিষদের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওলীউল্লাহ, কৃষি কর্মকর্তা আহসান হাবিব, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: সেলিম রেজা, একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী,মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের কমান্ডার মো: আতাউর রহমান, উপজেলা জামাতের আমির হাফেজ আবু খালেদ,পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, ইসলামীক ফাউন্ডেশনের শান্তিগঞ্জ উপজেলা ইনচার্জ মো: মিজানুর রহমান সহ উপজেলার বিভিন্ন মাদ্রাসার মুহতামিম সহ প্রমুখ।

উক্ত সভায় যথানিয়মের পশু জবাই ও চামড়া সংরক্ষণের বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো: শাহজাহান ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: সেলিম রেজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *