Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সারাদেশ
  • সুনামগঞ্জ
  • মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া।

মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া।

আগস্ট ১১, ২০২৬

৯০-এর দশকের তুখোড় ছাত্রনেতা, দৈনিক সিলেটের সমাচারের চেয়ারম্যান ও দিরাই প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাতীয় দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার যুক্তরাজ্য প্রতিনিধি ,মানব চাহিদা পত্রিকার ইউকে ব্যুরো চিফ হিসেবে নিয়োগ পেয়েছেন সুনামগঞ্জের দিরাইয়ের কৃতি সন্তান, সিনিয়র সাংবাদিক হারুন মিয়া।

সুনামগঞ্জ প্রতিনিধি:

তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত হারুন মিয়া দিরাইয়ের গণমাধ্যম অঙ্গনে একটি পরিচিত নাম। ৯০-এর দশকে তিনি ছিলেন তুখোড় ছাত্রনেতা। ছাত্রজীবন থেকেই নেতৃত্বের গুণাবলি ও সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়ে পরবর্তীতে সাংবাদিকতা ও গণমাধ্যমকে পেশা হিসেবে বেছে নেন।

বর্তমানে তিনি দৈনিক সিলেটের সমাচার-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দিরাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে।

সাংবাদিক হারুন মিয়া যুক্তরাজ্যস্হ দিরাই প্রবাসীদের সর্ববৃহৎ চ্যারেটি রেজিস্ট্যাড সামাজিক সংগঠন “দিরাই থানা ডেভেলাপমেন্ট অর্গেনাইজেশন,ইউকের সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন এবং যুক্তরাজ্যস্হ প্রবাসীদের মানবতার কল্যাণে নিয়োজিত সামাজিক সংগঠন “দিরাই-শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ।

দীর্ঘ অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও গণমাধ্যমের প্রতি দায়বদ্ধতার স্বীকৃতি হিসেবে মানব চাহিদা পত্রিকার ইউকে ব্যুরো চিফের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় দিরাইসহ সুনামগঞ্জের সাংবাদিক মহলও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে হারুন মিয়া যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জীবনযাপন, সাফল্য, সমস্যা ও সম্ভাবনার পাশাপাশি দেশের সঙ্গে প্রবাসের যোগাযোগ ও সম্পর্কের বিভিন্ন বিষয় বস্তুনিষ্ঠভাবে গণমাধ্যমে তুলে ধরবেন।

নতুন দায়িত্বে দায়িত্বশীল সাংবাদিকতা ও পেশাগত দক্ষতার মাধ্যমে মানব চাহিদা পত্রিকার পাঠকদের জন্য ইউকে থেকে গুরুত্বপূর্ণ সংবাদ ও তথ্য তুলে ধরবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *