Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

‘আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে তফাৎ নেই’ — ফয়জুল করীম

জুন ২৪, ২০২৫

আগের আওয়ামী লীগ ও বর্তমান বিএনপির মধ্যে কোনও পার্থক্য নেই: ফয়জুল করীম

আগের আওয়ামী লীগ ও বর্তমান বিএনপির মধ্যে কোনও পার্থক্য নেই: ফয়জুল করীম

নিউজ ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, অতীতের আওয়ামী লীগ সরকার ও বর্তমান বিএনপির কার্যক্রমের মধ্যে কোনও পার্থক্য নেই। দুই দলের চরিত্রে পরিবর্তন হয়নি, শুধুমাত্র নেতৃত্ব বদলেছে।

মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় গাইবান্ধা পৌর শহীদ মিনার প্রাঙ্গণে দলটির জেলা শাখা আয়োজিত এক গণসমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “লুটপাট, সন্ত্রাস, হত্যা ও নিপীড়নের সংস্কৃতি আগেও ছিল, এখনও বিদ্যমান। দল আর নেতার নাম পাল্টালেও আচরণে কোনও পরিবর্তন আসেনি। এখনও চাঁদাবাজি চলছে, মানুষ এর থেকে মুক্তি চায়।”

ফয়জুল করীম আরও অভিযোগ করেন, ইসলামের বিরুদ্ধেও বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য দিয়েছে, যেমনটা আগে ক্ষমতাসীন দল করত। তিনি বলেন, “কোনও দল বা গোষ্ঠী যদি সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা ধর্মবিরোধী কর্মকাণ্ড চালায়, তাদের হাতে রাষ্ট্রক্ষমতা দেয়া যাবে না।”

সমাবেশে তিনি ইসলামপন্থীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান জানান এবং বলেন, “এবার মানুষ ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সোচ্চার হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *