Shopping cart

মাদারীপুরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়াল ৩৫০ জন

মে ১৬, ২০২৬

মাদারীপুরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়াল ৩৫০ জন।

মাদারীপুরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়াল ৩৫০ জন।

মো. সাব্বির আহমেদ, মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। চলতি মৌসুমে জেলায় হামে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৩শ। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় তিন শিশুসহ ৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ১৪ জন।

শুক্রবার(১৫ মে) সকালে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল সূত্রে জানা যায়, হামের উপসর্গ নিয়ে চলতি মৌসুমে এ পর্যন্ত ৩৬৫ জন রোগী ভর্তি হয়েছে। আক্রান্তদের মধ্যে এক শিশুর মৃত্যু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ৩৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।

হামে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পৃথক ইউনিট চালু করা হয়েছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রোগীদের সার্বক্ষণিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অখিল সরকার জানান, শিশুদের শরীরে হামের উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে হবে। পাশাপাশি শিশুদের পর্যাপ্ত তরল খাবার খাওয়ানোর পরামর্শ দেন তিনি। তিনি আরও জানান, হামের প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে পর্যাপ্ত টিকা মজুত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *