Shopping cart

  • Home
  • বাংলাদেশ
  • প্রশাসন
  • সিলেট বিভাগের শ্রেষ্ঠত্বের পুরুষ্কার পেলেন দোয়ারাবাজার থানার এসআই আব্দুল্লাহ আল রিফাত।

সিলেট বিভাগের শ্রেষ্ঠত্বের পুরুষ্কার পেলেন দোয়ারাবাজার থানার এসআই আব্দুল্লাহ আল রিফাত।

আগস্ট ৫, ২০২৬

সিলেট রেঞ্জ পুলিশের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার এসআই আব্দুল্লাহ আল রিফাত।

সিলেট রেঞ্জ পুলিশের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার এসআই আব্দুল্লাহ আল রিফাত।

সোহেল মিয়া,দোয়ারাবাজার (সুনামগঞ্জ):

সিলেট রেঞ্জ পুলিশের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার এসআই আব্দুল্লাহ আল রিফাত।

কর্মদক্ষতা, মাদক ও চোরাচালান উদ্ধার , অপরাধ দমন,মামলা নিষ্পত্তিসহ এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সিলেট রেঞ্জ পুলিশের জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন তিনি।

সোমবার (৪ আগস্ট) সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত এই সভা শেষে তার হাতে শ্রেষ্ঠত্বের পুরুষ্কার তুলেদেন সিলেট রেঞ্জের ডিআইজি জিল্লুর রহমান ।

এ সময় সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএমসহ
রেঞ্জের বিভিন্ন জেলা ও ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবিষয়ে এসআই আব্দুল্লাহ আল রিফাত বলেন, এটা আমার জন্য শুধু পুরুষ্কার নয়, ভবিষ্যতে আরো সততার সহিত অর্পিত দায়িত্ব পালন করার অনুপ্রেরণা। আমি সবসময় আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করি। সর্বদা মাদক,চোরাচালানসহ সকল অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি। অপরাধ এবং অপরাধীদের সঙ্গে কোন আপোষ নেই বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *