Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

শিবিরকে সাধারণ শিক্ষার্থীদের হামলা থেকে আমরাই রক্ষা করেছি’—জবি ছাত্রদল।

আগস্ট ৫, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইউজিসি চেয়ারম্যানকে সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরকে সাধারণ শিক্ষার্থীদের হামলা থেকে ছাত্রদল রক্ষা করেছে বলে দাবি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

জবি প্রতিনিধি:

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করতে শিবির পরিকল্পিতভাবে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেছে বলেও অভিযোগ সংগঠনটির।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি করেন জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। এ সময় শাখা ছাত্রদলের সদস্যসচিবসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মেহেদী হাসান হিমেল বলেন, “শিবির জকসুর ব্যানার ব্যবহার করে নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে। ইউজিসি চেয়ারম্যান ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা ক্যাম্পাসে আসার পর তারা পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে।

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বারবার অনুষ্ঠান শেষে আলোচনার আশ্বাস দিলেও তারা তা না মেনে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে প্রশাসন, সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষায় তাদের প্রতিহত করে।

ছাত্রদলের ভূমিকার বিষয়ে তিনি দাবি করেন, “সাধারণ শিক্ষার্থীরা শিবিরের কর্মকাণ্ডে ক্ষুব্ধ ছিল। সাধারণ শিক্ষার্থীদের হামলার হাত থেকে ছাত্রদলই শিবিরকে রক্ষা করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করেছি।

এর আগে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে জকসুর ভিপি, জিএস, এজিএস, ছাত্রশিবিরের নেতাসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে দুইজন সাংবাদিক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। আহতদের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানেও ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এদিকে, ঢাকা মহানগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার ফজলুল হক জানান, ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে দাবি-দাওয়া নিয়ে আলোচনাকে কেন্দ্র করেই উত্তেজনার সূত্রপাত হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *