Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

কুবিতে ভর্তির সময় ২৬ ফেব্রুয়ারী পর্যন্ত বৃদ্ধি

ফেব্রুয়ারি ২৪, ২০২৬

কুবিতে ভর্তির সময় ২৬ ফেব্রুয়ারী পর্যন্ত বৃদ্ধি।

কুবিতে ভর্তির সময় ২৬ ফেব্রুয়ারী পর্যন্ত বৃদ্ধি।

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ এ, বি ও সি ইউনিটের প্রথম মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা ২৬ ফেব্রুয়ারী পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​বিজ্ঞপ্তি থেকে জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যে অফিস চলাকালীন সময় (২৫ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট এবং ২৬ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ২টা) সংশ্লিষ্ট অনুষদের ইউনিট অফিসে স্ব-শরীরে উপস্থিত হয়ে বিভাগীয় কার্যালয় থেকে ভর্তি ফরম সংগ্রহ করে ভর্তি সম্পন্ন করতে হবে। ভর্তি ফরমের সঙ্গে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের মূল কপি প্রদর্শন সাপেক্ষে এক কপি ফটোকপি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র/ট্রান্সক্রিপ্ট এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের চার কপি সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে।

​ভর্তি ফি বাবদ শিক্ষার্থীদের ১৪ হাজার ৬০০ টাকা নির্ধারিত ব্যাংকে জমা দিতে হবে। পাশাপাশি ডিন অফিস উন্নয়ন ফি ও বিভাগীয় উন্নয়ন ফিও পরিশোধ করতে হবে।

​ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য মাইগ্রেশন অন অথবা অফ করার শেষ সময় ২৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে একবার মাইগ্রেশন ‘অফ’ করলে পরবর্তীতে তা ‘অন’ করার সুযোগ থাকবে না।

​বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সকল ভর্তি কার্যক্রম সম্পন্নের পর আগামী ১২ এপ্রিল থেকে স্নাতক প্রথম বর্ষের নিয়মিত ক্লাস শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *