Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • শিক্ষাঙ্গন
  • জানুয়ারিতেই বৃত্তি ও ১৫ জানুয়ারির মধ্যে ২য় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের সিদ্ধান্ত

জানুয়ারিতেই বৃত্তি ও ১৫ জানুয়ারির মধ্যে ২য় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের সিদ্ধান্ত

জানুয়ারি ১২, ২০২৬

জানুয়ারিতেই বৃত্তি ও ১৫ জানুয়ারির মধ্যে ২য় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের সিদ্ধান্ত।

জানুয়ারিতেই বৃত্তি ও ১৫ জানুয়ারির মধ্যে ২য় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের সিদ্ধান্ত।

মুসফিকুর রহমান, জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির (আবাসন ভাতা) অর্থ চলতি মাসের মধ্যেই প্রদান এবং আগামী ১৫ জানুয়ারির মধ্যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্নের সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের সঙ্গে জবি প্রতিনিধি দলের এক জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের (জকসু) নবনির্বাচিত ভিপি মোঃ রিয়াজুল ইসলাম জানান, বিশেষ বৃত্তির অর্থ ছাড়ের বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে ইউজিসিতে চিঠি এলেও এখনো অর্থ বরাদ্দ পাওয়া যায়নি। বিষয়টি দ্রুত সমাধানের জন্য আগামী ২-৩ দিনের মধ্যে অর্থ উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন ইউজিসি চেয়ারম্যান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তবে বৈঠকে আশ্বাস দেওয়া হয়েছে, চলতি সপ্তাহের মধ্যেই বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ করা হবে এবং জানুয়ারি মাসের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা পৌঁছে দেওয়া হবে।

দ্বিতীয় ক্যাম্পাসের কাজের অগ্রগতির বিষয়ে জানানো হয়েছে, ক্যাম্পাসের মাস্টারপ্ল্যান ইতিমধ্যে ইউজিসিতে জমা দেওয়া হয়েছে এবং বর্তমানে তা পর্যবেক্ষণ চলছে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে এ সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন এবং ডিন’স অ্যাওয়ার্ড আয়োজনের বিষয়েও আলোচনা হয়, যেখানে ইউজিসি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে।

জরুরি বৈঠকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপাচার্য ও জকসু সভাপতি প্রফেসর ড. রেজাউল করিম, ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমিন, জকসু ভিপি মো: রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আলীম আরিফ এবং সহ-সাধারণ সম্পাদক মাসুদ রানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *