দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলাধীন নরসিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি নুর উদ্দিন আহমদ কর্তৃক প্যানেল চেয়ারম্যান এবং ইউপি সদস্যদের অসদাচরণ, গালিগালাজ, অনিয়ম-দুর্নীতির বিচার ও অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (১৯ মে) সন্ধা ৭ টায় উপজেলার স্থানীয় নরসিংপুর বাজারে- ডেভিল জেলের বাহিরে কেনো প্রশাসন জবাব চাই,নুর উদ্দিনের দু’গালে জুতা মারো তালে তালে, নুর উদ্দিনের কালো হাত ভেঙে দাও উড়িয়ে দাও,চাঁদাবাজের কালো হাত ভেঙে দাও উড়িয়ে দাও স্লোগানে এলাকাবাসীর ব্যানারে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে উত্তাল হয়ে পড়ে পুরো এলাকা।
মিছিল পরবর্তী বক্তব্যে বিক্ষোভকারীরা আগামী ২৪ ঘন্টার ভিতরে ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি ও চেয়ারম্যান নুর উদ্দিন আহমদকে গ্রেফতার এবং অপসারণের দাবি জানিয়ে বলেন, দলীয় ক্ষমতার প্রভাবে নির্বাচিত হওয়ার পর থেকে চেয়ারম্যান নানান অনিয়ম-দুর্নীতি করে যাচ্ছে। ইউপি সদস্যদের বঞ্চিত করে রাষ্ট্রীয় সকল সেবা ও উন্নয়নমূলক কাজ নিজের খামখেয়ালি ভাবে নিজেদের মানুষ দিয়েই করে যাচ্ছে। ইউপি সদস্যদের সাথে বৈষম্যমূলক আচরণ এবং নানান অনিয়ম-দুর্নীতির কারনে তার বিরুদ্ধে দুর্নীতিদমন কমিশন (দু’দক) এবং আদালতে একাধিক মামলাসহ তার অপসারণের দাবিতে অতিথে একাধিক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও রাষ্ট্রিয় ডেভিল মামলায় তিনবার কারাভোগ করেছে। তবুও নিয়ন্ত্রণ হয়নি তার অনিয়ম-দুর্নীতির কর্মকান্ড। এলাকাবাসী আগামী ২৪ ঘন্টার ভিতরে চেয়ারম্যানকে গ্রফতার ও অপসারণের দাবি জানান।
জানা যায় সর্বশেষ, গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চেয়ারম্যান কর্তৃক ইউপি সদস্য ইসরাইল আলীকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগালির একটি অডিও ভাইরাল হলে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় রোববার প্রতিবাদ সভার আয়োজন করে অন্যান্য ইউপি সদস্যরা।
বিক্ষোভ মিছিল পরবর্তী বক্তব্য রাখেন, নরসিংপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান ইশ্রাঈল আলী,ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রউফ, সদস্য হাফিজুল ইসলাম জুয়েল।
এবিষয় নরসিংপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর উদ্দিন আহমদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে ফোনে পাওয়া যায়নি।
