Shopping cart

দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন।

জুন ১৭, ২০২৬

ব্যক্তি নয়,পরিবারই উন্নয়নের মূল একক স্লোগানে সুনামগঞ্জের দোয়ারাবাজারে আনুষ্ঠানিক ভাবে ফ্যামিলি কার্ড বিতরণ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

ব্যক্তি নয়,পরিবারই উন্নয়নের মূল একক স্লোগানে সুনামগঞ্জের দোয়ারাবাজারে আনুষ্ঠানিক ভাবে ফ্যামিলি কার্ড বিতরণ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ): ব্যক্তি নয়,পরিবারই উন্নয়নের মূল একক স্লোগানে সুনামগঞ্জের দোয়ারাবাজারে আনুষ্ঠানিক ভাবে ফ্যামিলি কার্ড বিতরণ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ১৭ জুন) দুপুর আড়াইটার দোয়ারাবাজার উপজেলা পরিষদের হলরুমে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ফ্যামিলি কার্ড তৃতীয় ধাপের আওতায় উপজেলার দোয়ারাবাজার ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ৫৫৬ টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরনের শুভ উদ্বোধন করেন।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ -৫( ছাতক-দোয়ারা) আসনের সংসদ সদস্য কলিমউদ্দিন আহমদ মিলন, বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ,দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ।

অনুষ্ঠানে প্রধান মন্ত্রী ও বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সুবিধাভোগী শাহেরা বেগম।

এসময় জেলা পুলিশের এএসপি ( ছাতক-দোয়ারা সার্কেল) শেখ মোহাম্মদ মুরসালিন, দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার রাশেদুল ইসলাম, দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদারসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সাংবাদিক ও উপকার ভোগী পরিবার উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *