Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সারাদেশ
  • দোয়ারাবাজারে নরসিংপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

দোয়ারাবাজারে নরসিংপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

সেপ্টেম্বর ২২, ২০২৫

দোয়ারাবাজারে নরসিংপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত।

দোয়ারাবাজারে নরসিংপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল নরসিংপুর ইউনিয়ন শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের স্থানীয় নরসিংপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদুর রহমান মেম্বার,বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি সদস্য তারেক হোসাইন রাজ,দোয়ারাবাজার উপজেলা সদস্য সচিব শামীম পাশা রিগেন।

বক্তব্য রাখেন উপজেলা স্বোচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, আব্দুল মতিন,রুবেল আহমদ, কাওছার আলম, মনির উদ্দিন, মোশারফ হোসেন মজুমদার, শুকুর আলী,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য বাহার উদ্দিন ও শিপন মিয়া।

নরসিংপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের পদ প্রত্যাশীদের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুল হান্নান, শাহাব আহমেদ শিহাব, তারেক আহমদ প্রমুখ।

এসময় দোয়ারাবাজার উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন,বিএনপি’র দুঃসময়ে যারা নির্যাতিত হয়েছেন, তাদের যথাযথ মূল্যায়নের ভিত্তিতেই ভবিষ্যতের ইউনিয়ন কমিটি গঠন করতে হবে। আওয়ামীলীগ ঘেঁষা বা ফ্যাসিস্টদের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তিকে কমিটিতে রাখা যাবে না জানিয়ে বক্তারা বলেন, দুর্দিনে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন তাদেরকে কমিটিতে মুল্যায়ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *