দোয়ারাবাজার (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের দোয়ারাবাজারে আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন)দুপুর আড়াই টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় মাদক,জুয়া, চোরাচালান, চুরি ও অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধ করা নিয়ে আলোচনা হয়। এছাড়াও অনুমোদনহীন হ্যান্ডট্রাক্টর,বাল্য বিবাহ বন্ধসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি লক্ষ্যে আলোচনা করা হয়।
এসময় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য সামছুল হক নমু, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু,যুগ্মাআহ্বায়ক আব্দুল মানিক মাষ্টার, হারুন অর রশীদ, দোয়ারাবাজার থানার পুলিশের এসআই তানজিল হোসাইন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব ভূইয়া, যুগ্ম সম্পাদক সোহেল মিয়া, সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি ও সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র প্রতিনিধি।
এসময় উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) রাশেদুল ইসলাম, এলজিইডি প্রকৌশলী আব্দুল হামিদ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফুর রহমান, সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ক্রিড়া সম্পাদক মাসুদ রানা সোহাগ এবং উপজেলা
প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন।



