Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সারাদেশ
  • শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ছাতকের জাউয়াবাজারে মানববন্ধন করেছে মানবকল্যাণ ফাউন্ডেশন

শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ছাতকের জাউয়াবাজারে মানববন্ধন করেছে মানবকল্যাণ ফাউন্ডেশন

মে ২৩, ২০২৬

শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ছাতকের জাউয়াবাজারে মানববন্ধন করেছে মানবকল্যাণ ফাউন্ডেশন।

শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ছাতকের জাউয়াবাজারে মানববন্ধন করেছে মানবকল্যাণ ফাউন্ডেশন।

ডেক্স রিপোর্ট: সুনামগঞ্জের জাউয়াবাজার-এ শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মানবকল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদ সুনামগঞ্জের আয়োজনে শনিবার বাদ আছর জাউয়াবাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

দেশজুড়ে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বক্তারা শিশু রামিসা ও সিলেটের ৪ বছরের শিশু ফাহিমা আক্তারের মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তারা প্রধানমন্ত্রীর কাছে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকরের জোর দাবি জানান।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শিশু ধর্ষণ ও হত্যার মতো নৃশংস অপরাধ সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। এ ধরনের অপরাধ দমনে কঠোর আইন প্রয়োগ, দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। তারা বলেন, অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করা না গেলে সমাজে এ ধরনের অপরাধ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এসময় বক্তব্য রাখেন দারুলউলুম চরমহল্লা আশাকাচর মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা নুরুল ইসলাম, মাহবুবুল আলম সিজ্জুল, সংগঠনের সদস্য ইকবাল হোসেন তামিম, মাওলানা শিব্বির আহমদ এবং মিজানুর রহমান আল আমিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সাংবাদিক তাজিদুল ইসলাম, আবু সুফিয়ান, নাদিমুল হক, আদনান হোসাইন, দিলোয়ার হোসেন, ফয়সল আহমদ জাকারিয়া, শামিম আহমদ, আলহাজ্ব উদ্দিন, কাউছার আহমদ, ফরহাদসহ আরও অনেকে।

প্রতিবাদ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *