Shopping cart

  • Home
  • শিক্ষাঙ্গন
  • শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসির যোগদান।

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসির যোগদান।

জুন ১০, ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক তাহমিনা আখতার সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত বিশ্ববিদ্যালয়টিতে দায়িত্ব গ্রহণ করেছেন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক তাহমিনা আখতার সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত বিশ্ববিদ্যালয়টিতে দায়িত্ব গ্রহণ করেছেন

মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক তাহমিনা আখতার সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত বিশ্ববিদ্যালয়টিতে দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকের কাছে তিনি যোগদানপত্র জমা দেন। এরপর আজ মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর এক সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক তাহমিনা আখতার বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শুধু একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি বাঙালির সাহিত্য, সংস্কৃতি ও মানবিক চেতনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক চর্চার উৎকর্ষের নতুন উচ্চতায় নিয়ে যেতে তিনি কাজ করতে চান।
তিনি আরও বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অংশীদারিত্বমূলক প্রশাসনের মাধ্যমে একটি আধুনিক, দক্ষতাভিত্তিক, গবেষণাবান্ধব ও শিক্ষার্থী-কেন্দ্রিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে।

প্রসঙ্গত, গত ৮ জুন মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক তাহমিনা আখতারকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেয়।

পঁয়ত্রিশ বছরেরও বেশি সময় ধরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন এই বিশিষ্ট শিক্ষাবিদের নিয়োগ দেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে নারী নেতৃত্বের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *