Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • শিক্ষাঙ্গন
  • জবি ডিবেটার্স এসেম্বলির সভাপতি মুন, সাধারণ সম্পাদক আনন

জবি ডিবেটার্স এসেম্বলির সভাপতি মুন, সাধারণ সম্পাদক আনন

এপ্রিল ২৪, ২০২৬

জবি ডিবেটার্স এসেম্বলির সভাপতি মুন, সাধারণ সম্পাদক আনন।

জবি ডিবেটার্স এসেম্বলির সভাপতি মুন, সাধারণ সম্পাদক আনন।

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটার্স এসেম্বলি (জেএনইউডিএ)-এর আগামী ছয় মাসের জন্য নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী শেখ তাসলিমা জাহান মুন এবং সাধারণ সম্পাদক হয়েছেন অর্থনীতি বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী মো. আনন বিন রহমান।

বুধবার (২২ এপ্রিল) জেএনইউডিএ-এর উপদেষ্টা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. কেএএম রিফাত হাসান ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমেদের সই করা এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী সাদিয়া সুলতানা নেলি। যুগ্ম সম্পাদক ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হাফিজ আশিকুর রহমান আকাশ।

সাংগঠনিক সম্পাদক লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মাইনুল ইসলাম অমি, দপ্তর সম্পাদক ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. মেহেদী হাসান। অর্থ সম্পাদক লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী তৌসিফ আহাম্মেদ মাহিন।

কর্মশালা বিষয়ক সম্পাদক অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোহাইমিনুল হক জিদ্দান।

এছাড়াও কার্যনির্বাহী সদস্যরা হলেন— রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রামিম হোসাইন। লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান ইমু। লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মাহাদি ইসলাম। ভূগোল বিভাগের শিক্ষার্থী রিয়াদ হোসাইন। লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী নাজাহ আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *