Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • শিক্ষাঙ্গন
  • জবির পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে পাপুন-ফয়সাল

জবির পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে পাপুন-ফয়সাল

মে ২১, ২০২৬

জবির পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে পাপুন-ফয়সাল।

জবির পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে পাপুন-ফয়সাল।

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ এর ২০২৬-২০২৭ সেশনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ১৬তম আবর্তনের শিক্ষার্থী পাপুন চন্দ্র অধিকারী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সমাজকর্ম বিভাগ ১৭ তম আবর্তনের শিক্ষার্থী ফয়সাল পারভেজ।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে উপদেষ্টা মণ্ডলীর অনুমোদনে নতুন কমিটিতে ঘোষণা করা হয়।

নব-নির্বাচিত সভাপতি পাপুন চন্দ্র অধিকারী তার প্রতিক্রিয়ায় বলেন, “আমাদের সংগঠন দাঁড়িয়ে আছে তিনটি মূলমন্ত্রকে কেন্দ্র করে—শিক্ষা, সেবা ও ভ্রাতৃত্ব। শিক্ষাকে সবার কাছে পৌঁছে দিতে আমরা জুনিয়র-সিনিয়র মেন্টরিং ও নিয়মিত ক্যারিয়ার সেশনের ব্যবস্থা করব। সেবার অংশ হিসেবে ভর্তি পরীক্ষায় পঞ্চগড়ের শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক, অসুস্থতায় জরুরি তহবিল সংগ্রহ সহ নানামুখী উদ্যোগ নিচ্ছি। এছাড়াও আমাদের মধ্যকার ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে আমরা বদ্ধপরিকর। এই তিনটি স্তম্ভকে সামনে রেখেই আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পঞ্চগড় জেলার প্রতিটি শিক্ষার্থীর পাশে দাঁড়াতে চাই।”

নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ফয়সাল পারভেজ বলেন, “আমরা প্রতিশ্রুতি দিচ্ছি না, আমরা কাজ করে দেখাবো। মুখের বুলি নয়, পথে নেমে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো—এটাই আমাদের মূল স্লোগান। স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনায় প্রতিটি সিদ্ধান্ত বাস্তবায়ন করব, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে। আমাদের কাজের মাধ্যমেই প্রমাণিত হবে, পঞ্চগড়ের শিক্ষার্থীদের কল্যাণে আমরা কতটা নিষ্ঠাবান।”

প্রসঙ্গত, সংগঠনটি দীর্ঘদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের নানামুখী সহায়তা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন কমিটি আগামী এক বছরের জন্য সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *