Shopping cart

দোয়ারাবাজারে পারিবারিক কলহে স্বামীর মৃত্যু,জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী আটক

মে ৩, ২০২৬

দোয়ারাবাজারে পারিবারিক কলহে স্বামীর মৃত্যু,জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী আটক।

দোয়ারাবাজারে পারিবারিক কলহে স্বামীর মৃত্যু,জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী আটক।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজারে পারিবারিক কলহের জেরে বাতির মিয়া (৪০) নামে দুই সন্তানের জনক এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।

রবিবার (৩ মে) বেলা ১১ টায় উপজেলার সুরমা ইউনিয়নের মামুনপুর গ্রামে এই ঘটনা ঘটে।

বাতির মিয়া (৪০) ওই গ্রামের হুরমত আলী’র ছেলে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনায় দিন সকালে নিহত বাতির মিয়া ও তার স্ত্রী রুবিনা আক্তারের মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে প্রতিবেশীরা দেখতে পায় যে রুবিনা বেগম দৌড়ে গিয়ে তার মাতাকে সাথে নিয়ে আসছে আর এসময় বাতির মিয়া’র বসতঘর তালাবদ্ধ ছিলো। তাৎক্ষণিক প্রতিবেশীরা দেখতে পায় যে বাতির মিয়া’কে অর্ধমৃত অবস্থায় স্ত্রী রুবিনা ও শ্বাশুড়ি ধরে হাসপাতালে নিয়ে যায়।

দোয়ারাবাজার উপজেলা হাসপাতালে নিয়ে গেলে পরিক্ষা নিরীক্ষা শেষে বাতির মিয়াকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।

এদিকে ঘটনার খবর শুনে নিহতের বাড়িতে যায় দোয়ারাবাজার থানা পুলিশ।

নিহতের বাড়ি পরিদর্শন শেষে দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানান, পারিবারিক কলহের জেরে বাতির মিয়া’র মৃত্যু হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে থানায় আনা হয়েছে। লাঁশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *