Shopping cart

  • Home
  • সারাদেশ
  • দোয়ারাবাজারে আওয়ামী’নেতা কর্তৃক কৃষকের ধানিজমিতে জোরপূর্বক হালচাষ, বাঁধা দেওয়ায় মারধর, মামলা দায়ের

দোয়ারাবাজারে আওয়ামী’নেতা কর্তৃক কৃষকের ধানিজমিতে জোরপূর্বক হালচাষ, বাঁধা দেওয়ায় মারধর, মামলা দায়ের

মে ৩, ২০২৬

দোয়ারাবাজারে আওয়ামী'নেতা কর্তৃক কৃষকের ধানিজমিতে জোরপূর্বক হালচাষ, বাঁধা দেওয়ায় মারধর, মামলা দায়ের।

দোয়ারাবাজারে আওয়ামী'নেতা কর্তৃক কৃষকের ধানিজমিতে জোরপূর্বক হালচাষ, বাঁধা দেওয়ায় মারধর, মামলা দায়ের।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজারে আওয়ামীলীগ নেতা কর্তৃক এক কৃষকের জমি দখলের চেষ্টায় ধানিজমিতে জোরপূর্বক হালচাষ করে ফসল নষ্টের অভিযোগ উঠেছে এবং বাঁধা দেওয়ায় ওই কৃষকের স্ত্রীকে মারধর ও হত্যার হুমকি’র অভিযোগে নিরাপত্তা চেয়ে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামে এই ঘটনা ঘটে। পরেরদিন সুনামগঞ্জ আদালতে মামলা দায়ের করেন ওই গ্রামের মৃত কাসিম আলী’র ছেলে ভুক্তভোগী মাহমদ আলী (৫০)।

অভিযুক্তরা হলেন, দোয়ারাবাজার উপজেলা আওয়ামিলীগের যুগ্মাআহ্বায়ক ও দ্বীনেরটুক গ্রামের মৃত ফজল মখদ্দুস এর ছেলে একরামুল হক (খুশমান) (৫৫),তার ভাই আওয়ামিলীগ নেতা ফখর উদ্দিন (৫২), আমিরুল হক (৪৮) এবং শ্যামারগাঁও গ্রামের কালা ওয়ারিছ এর ছেলে শমর আলী (৫০)।

মামলা ও শনিবার (২ মে) সরজমিনে গেলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল ১০ টার দিকে কৃষক মাহমদ আলী শুনতে পায় তার ধানি ( ১৯৫২ এস এ) রেকর্ডিয় জমিতে অভিযুক্তরা জোরপূর্বক ট্রাক্টর দিয়ে চাষকৃত জমির বোরো ধান নষ্ট করছে এবং হালচাষ করছে। এতে মাহমদ আলী ও উল্লেখিত স্বাক্ষীগণ দৌড়ে গিয়ে প্রতিবাদ করলে আওয়ামিলীগ নেতা একরামুল হক (খুশমান) উত্তেজিত হয়ে তার দাঙ্গাবাহিনী দিয়ে মাহমদ আলী’র ওপর হামলা চালায়। এসময় কৃষক মাহমদ আলী’র স্ত্রীকে মারধর করে কাপড় ছিড়ে নেয় এবং তার ভাইয়ের ছেলে লইলুছ আলী (জখমী) কে আটক করে ফখর উদ্দিন ও আমিরুল হক তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে মাথায় গুরত্বর জখম করে।

পরে স্থানীয়রা রক্তাক্ত লইলুছ আলীসহ আহতদের উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

ভুক্তভোগী কৃষক মাহমদ আলী আরো বলেন, প্রথমে তার চাষকৃত জমির বোরো ধান অভিযুক্তরা ট্রাক্টর দিয়ে নষ্ট করে। বাঁধা দিতে গেলে নারীসহ কয়েকজনকে আটকে রেখে মারধর করে। পরবর্তীতে তারা বিচার চেয়ে আইনের দ্বারস্থ হলে ফখরুদ্দিন ও আমিরুল হক কৃষক মাহমদ আলী’র বাড়িতে এসে হুমকি দিয়ে বলে যদি মামলা তুলে না আনে তাহলে তাদেরকে উচিৎ শিক্ষা দিবে প্রয়োজনে হত্যা করবে। এমন হুমকিতে অসহায় কৃষকদের পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা বাড়ির বাহিরে যেতে পারছেনা। নিরাপত্তা চেয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী কৃষক পরিবার।

এদিকে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা একরামুল হকের ব্যবহৃত 01919160872 নাম্বারে একাধিকবার কলে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

এবিষয়ে দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানান, ফসল নষ্ট করার বিষয়টি দুঃখজনক। আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *