Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • শিক্ষাঙ্গন
  • বর্নিল আয়োজনে আব্দুল আজিজ মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বর্নিল আয়োজনে আব্দুল আজিজ মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

জুন ২০, ২০২৬

শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে আমরা কাজ করি’—এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে বর্নিল আয়োজনে মরহুম আব্দুল আজিজ মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে আমরা কাজ করি’—এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে বর্নিল আয়োজনে মরহুম আব্দুল আজিজ মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ):

‘শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে আমরা কাজ করি’—এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে বর্নিল আয়োজনে মরহুম আব্দুল আজিজ মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) উপজেলার সুরমা ইউনিয়নের সমুজ আলী উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা ২০ মিনিটে মেধাবৃত্তি পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত চলে।

পরীক্ষায় ইউনিয়নের ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির প্রায় ২০০ জন মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষা শেষে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে ফাউন্ডেশনের পক্ষ থেকে অংশগ্রহণ সনদ (সার্টিফিকেট) প্রদান করা হয়।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, মেধাবৃত্তি পরীক্ষায় নির্বাচিত শিক্ষার্থীদের আর্থিক পুরস্কারের পাশাপাশি মোট ৫০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। এছাড়া পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য আগামী ডিসেম্বর মাস হতে প্রতিবছর মোট ১ লাখ টাকার শিক্ষাবৃত্তি ও পুরস্কার প্রদান করা হবে।

পরীক্ষা চলাকালীন বিভিন্ন হল পরিদর্শন করেন ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সমুজ আলী উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ অসীম মুধক, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল আউয়াল, শিক্ষক স্বাধীন মাহমুদ জালাল, তৌহিদুল ইসলাম, হোসাইন মোহাম্মদ এমরাজ, বদিউজ্জামান মুরাদসহ ফাউন্ডেশনের প্রতিনিধিদল ও স্বেচ্ছাসেবকরা।

পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা এ আয়োজনকে স্বাগত জানিয়ে ও আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের প্রতিযোগিতামূলক মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও আগ্রহী ও উৎসাহী করে তোলে। তারা ভবিষ্যতেও প্রত্যন্ত এই অঞ্চলে মরহুম আব্দুল আজিজ মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এমন শিক্ষামূলক প্রতিযোগিতা নিয়মিত আয়োজনের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *