Shopping cart

  • Home
  • বাংলাদেশ
  • অন্যান
  • দোয়ারাবাজারে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবদিক ও সুধিজনদের সাথে নবনির্বাচিত এমপির মতবিনিময়

দোয়ারাবাজারে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবদিক ও সুধিজনদের সাথে নবনির্বাচিত এমপির মতবিনিময়

মার্চ ৫, ২০২৬

দোয়ারাবাজারে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবদিক ও সুধিজনদের সাথে নবনির্বাচিত এমপির মতবিনিময়।

দোয়ারাবাজারে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবদিক ও সুধিজনদের সাথে নবনির্বাচিত এমপির মতবিনিময়।

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধিজনদের সাথে সুনামগঞ্জ -৫ (ছাতক-দোয়ারা) আসনে

নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কলিমউদ্দিন আহমদ মিলনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১২ টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি’র হিসেবে বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য কলিমউদ্দিন আহমদ মিলন বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করতে প্রশাসনকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। উন্নয়নের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুধিজনরা দোয়রাবাজার উপজেলার সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে পরামর্শ উপস্থাপন করেন।

পরে সংসদ সদস্য কলিমউদ্দিন আহমদ মিলন উপজেলার বিভিন্ন দপ্তরের বিদ্যমান সমস্যা ও চাহিদাগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি দোয়ারাবাজার উপজেলার সামগ্রিক উন্নয়নে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা বিএনপি, বিএনপির অঙ্গসংগঠন,দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক প্রতিনিধি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *