Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

জবি প্রেসক্লাবের নতুন কমিটিকে জকসুর অভিনন্দন

মে ২৩, ২০২৬

জবি প্রেসক্লাবের নতুন কমিটিকে জকসুর অভিনন্দন।

জবি প্রেসক্লাবের নতুন কমিটিকে জকসুর অভিনন্দন।

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দায়িত্বশীল সাংবাদিকতা বজায় রাখা এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে নতুন কমিটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে এই শুভেচ্ছা বার্তায়।

গত শুক্রবার (২২ মে) জকসু-এর সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই অভিনন্দন বার্তা পাঠানো হয়।

শুভেচ্ছা বার্তায় জকসুর পক্ষ থেকে জানানো হয়, প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে মুশফিকুর রহমান মুশফিক এবং সাধারণ সম্পাদক পদে লিমন ইসলাম নির্বাচিত হওয়ায় তাদের আন্তরিক মোবারকবাদ জানানো হচ্ছে।

একই সাথে কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে নির্বাচিতদেরও অভিনন্দন জানানো হয়েছে। তারা হলেন— সহ-সভাপতি সোহানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ ইসলাম সম্রাট, সাংগঠনিক সম্পাদক সিয়াম আবু রাফি, অর্থ সম্পাদক কামরুজ্জামান কায়েস, দপ্তর সম্পাদক মো. রোকনুজ্জামান গোলাম রাব্বী এবং কার্যনির্বাহী সদস্য পদে রাকিব khan ও রাকিব মাজহার।

জকসুর পক্ষ থেকে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে যে, এই নতুন নেতৃত্ব ক্যাম্পাসে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখবে এবং শিক্ষার্থীদের যৌক্তিক অধিকার ও বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক দিকগুলো তুলে ধরতে কার্যকরী অবদান রাখবে।

বার্তায় আরও উল্লেখ করা হয়, সাংবাদিকতার মূল নৈতিকতা ও পেশাদারিত্ব অক্ষুণ্ণ রেখে নতুন এই কমিটি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের মঙ্গলে গঠনমূলক কাজ করে যাবে। জকসু নবনির্বাচিত কমিটির সকল সদস্যের সাফল্য, সুস্থতা ও দীর্ঘমেয়াদী সমৃদ্ধি কামনা করছে।

প্রসঙ্গগত, গত ১৭ মে জবি প্রেসক্লাবের এই নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। এরপর ১৮ মে নির্বাচনের তফসিল প্রকাশ করা হয় এবং ১৯ মে মনোনয়নপত্র গ্রহণ ও প্রত্যাহারের কাজ সম্পন্ন হয়। সকল নির্বাচনী প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে এই নতুন কার্যনির্বাহী পরিষদের নাম ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *