Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

পঞ্চগড় সীমান্তে শিশুসহ নারীকে ফেরত দিল বিএসএফ

মে ২৩, ২০২৬

পঞ্চগড় সীমান্তে শিশুসহ নারীকে ফেরত দিল বিএসএফ।

পঞ্চগড় সীমান্তে শিশুসহ নারীকে ফেরত দিল বিএসএফ।

রিয়াজুল হক সাগর, রংপুর: পঞ্চগড়ের মাধুপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশী শিশুসহ এক নারীকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শুক্রবার (২২ মে) রাতে সীমান্তের মেইন পিলার ৭৫১ এলাকায় ভারতের অভ্যন্তরে সিপাইপাড়া থেকে বিএসএফ তাদের আটক করে বলে জানানো হয় । রাতেই পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাদের ফেরত দেয়া হয়। পরে আটককৃতদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে।

আটকরা হলেন, মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়া এলাকার ইমরান হোসেনের স্ত্রী বৃষ্টি খাতুন (২৫) ও তার তিন বছরের মেয়ে আয়েশা খাতুন।

আজ শনিবার (২৩ মে) দুপুরে তাদের আদালতে তোলার প্রক্রিয়া চলছিল বলে পুলিশ জানায়।

থানা পুলিশ সূত্র জানায়, পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মাধুপাড়া সীমান্ত দিয়ে শুক্রবার সন্ধ্যায় তারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। পরে সীমান্ত মেইন পিলার ৭৫১ এলাকায় ভারতের অভ্যন্তরে সিপাহীপাড়া থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের টহল দল তাদের আটক করে। পরে তারা বিজিবিকে বিষয়টি অবগত করে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ওই নারী আগেও একবার ভারতে গিয়েছিলেন। সেখানে মাইদুল শেখ নামে তার স্বামী আছেন। তিনি তার স্বামীর কাছেই যাচ্ছিলেন। বিজিবি তাদের শুক্রবার রাতে আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় বিজিবি পাসপোর্ট আইনে মামলা করেছে। তাদের দুপুরে আদালতে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *