সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): দোয়ারাবাজার উপজেলাধীন নরসিংপুর ইউনিয়নের প্রবাসীদের সমন্বয়ে প্রতিষ্ঠিত সর্ববৃহৎ সামাজিক সংগঠন আশার আলো প্রবাসী সোসাইটি’২০২৬-২৭ সেশন পরিচালনায় ৪৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সৌদি আরব প্রবাসী সমুজ আলী সবুজ, সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন জিলু মিয়া।
কমিটির অন্যান্যরা হলেন,এক্সিকিউটিভ সদস্য ইউকে প্রবাসী নুরুল আমিন, সৌদি আরব প্রবাসী ছোহরাব আলী, আমেরিকা প্রবাসী জহুর আলী, ইউকে প্রবাসী দেলোয়ার হুসেন, মিজানুর রহমান সোহেল।
সহ – সভাপতি হলেন,আতিকুর রহমান, আমিনুল ইসলাম আমিন ,আব্দুল খালিক, কালা মিয়া, আসিক আলী, নজরুল ইসলাম, আব্দুল কাদির ময়না, আতিকুর রহমান বেলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন আবিদ রনি, সাহাব উদ্দিন, কোষাধ্যক্ষ জুয়েল আহমদ খোকন, সহ-কোষাধ্যক্ষ ছাদিকুর রহমান ইমাদ, ছাদিকুর রহমান গনি,সাংগঠনিক সম্পাদক লয়লুছ খাঁন, সহ- সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম রাহাত, সহ-সমাজ কল্যাণ বিষয়ক সস্পাদক আব্দুল কাদির হিমেল, ধর্মবিষয়ক সম্পাদক আহমদ লিটন, সহ-ধর্মবিষয়ক সম্পাদক সাব্বুর আহমেদ, ক্রীড়া সম্পাদক আল মমিন, সহ- ক্রীড়া সম্পাদক নুরুজ্জামান, প্রচার সম্পাদক হাবিব ভান্ডারী সহ-প্রচার সম্পাদক মোঃ মোত্তাকিন,শিক্ষা বিষয়ক সম্পাদক তুহিন কামাল, সহ- শিক্ষা বিষয়ক সম্পাদক ফয়জুল ইসলাম,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহিন আহমেদ, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আছাদ তালুকদার,প্রবাসী কল্যাণ সম্পাদক শিহাব উদ্দিন, সহ-প্রবাসী কল্যাণ সম্পাদক আল আমিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জমির উদ্দিন, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কয়ছর আহমদ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান, সহ- ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক স্বাদ উল্লাহ,আইন বিষয়ক সম্পাদক আলামিন, সহ-আইন বিষয়ক সম্পাদক রাজুল ইসলাম,দপ্তর সম্পাদক সুহেল আহমদ,সহ-দপ্তর সম্পাদক হুসন আলী।
উল্লেখ্য যে,আশার আলো প্রবাসী সোসাইটি প্রতিষ্ঠার পর থেকে এলাকার আর্থসামাজিক কাজে অবদান রেখে যাচ্ছে। শিক্ষা,চিকিৎসা, বাসস্থান, সংস্কৃতিসহ মানবতার কল্যাণে নিরলস ভাবে কাজ করছে সংগঠনটি।
সংগঠনের নির্বাচিত সভাপতি সমুজ আলী সবুজ বলেন,সংগঠনের সদস্যদের আমানত আমাদের হাতে দেওয়া হয়েছে। আমানত রক্ষায় তিনি সবার নিকট দোয়া প্রার্থনা করে বলেন, আমাদের কাজ হচ্ছে এলাকায় গরীব,অসহায়,চিকিৎসাবঞ্চিত মানুষ এবং বাসস্থান হারা মানুষের পাশে সহযোগিতার হাত বাড়ানো ও আর্থিক সংকটে ঝরে পড়া শিক্ষার্থীদের সহযোগিতা করা। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে স্বেচ্ছায় এসব সামাজিক কাজ করে যাচ্ছে। তিনি ভবিষ্যতে এর পরিধি আরো বৃদ্ধি করতে নরসিংপুর ইউনিয়নের সকল শ্রেনী-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
