দোয়ারাবাজার (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে ১০০ পিছ ইয়াবা টেবলেটসহ তোফাজ্জল হোসেন নামে এক মাদককারবারীকে আটক করা হয়েছে। তোফাজ্জল হোসেন (২৫) উপজেলার লক্ষিপুর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের নজর আলীর ছেলে।
শুক্রবার রাত সাড়ে ৯ টায় এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার।
পুলিশ সূত্রে জানা যায়, দোয়ারাবাজার থানার এসআই আব্দুল্লাহ আল রিফাত,
এসআই সঞ্জয় দত্তসহ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৪ আগষ্ট) সন্ধা সাড়ে ৮ টায় সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারে অভিযান পরিচালনা করে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। যাহার মূল্য অনুমান ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা।
এবিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

