Shopping cart

দোয়ারাবাজারে ৫০ ইয়াবাসহ কারবারি আব্দুস সামাদ আটক

আগস্ট ১৪, ২০২৬

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুস সামাদ (৩২) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুস সামাদ (৩২) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ):

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুস সামাদ (৩২) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

আটক মাদক কারবারি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে।
শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানা পুলিশের একটি অভিযানিক দল দোয়ারাবাজার সদর ইউনিয়নের দলেরগাঁও-বিরসিং পাকা সড়কে অভিযান পরিচালনা করে আব্দুস সামাদকে আটক করে। পরে তার সঙ্গে থাকা ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

দোয়ারাবাজার থানার এসআই জানু মিয়ার নেতৃত্বে অভিযানে অংশ নেন এএসআই আশরাফ খান, এএসআই আলী আকবর ও এএসআই আমির হোসেন।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

দোয়ারাবাজার উপজেলাকে মাদকমুক্ত করতে তিনি সবাইকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *