Shopping cart

বিগত সময়ে মেঘা প্রকল্পের নামে মেঘা দুর্নীতি করা হয়েছে : এমপি কয়ছর আহমেদ।

জুলাই ১১, ২০২৬

সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেছেন, বিগত সময়ে মেঘা প্রকল্পের নামে মেঘা দুর্নীতি করা হয়েছে। তখন কৃষিকার্ড ও কৃষি প্রণোদনার নামে লুটপাট করা হয়েছে।

সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেছেন, বিগত সময়ে মেঘা প্রকল্পের নামে মেঘা দুর্নীতি করা হয়েছে। তখন কৃষিকার্ড ও কৃষি প্রণোদনার নামে লুটপাট করা হয়েছে।

বিশেষ প্রতিনিধি:

সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেছেন, বিগত সময়ে মেঘা প্রকল্পের নামে মেঘা দুর্নীতি করা হয়েছে। তখন কৃষিকার্ড ও কৃষি প্রণোদনার নামে লুটপাট করা হয়েছে। তবে এখন আর এসবের সুযোগ নেই। আমরা কাজ শুরু করেছি প্রত্যেকটা কাজ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সঠিকভাবে বাস্তবায়ন করা হবে। আমরা সবাইকে সাথে নিয়ে শান্তিগঞ্জ-জগন্নাথপুরকে উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে নিতে চাই৷

শনিবার(১১ জুলাই) শান্তিগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষি ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন৷

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেন তাই করেন। তিনি কথায় নয় কাজে বিশ্বাসী। নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার প্রতিটি বাস্তবায়ন হচ্ছে। তিনি কৃষকদের ভালবাসেন৷ নির্বাচনের প্রতিশ্রুতি হিসেবে কৃষকদের কৃষক কার্ড দেয়া হয়েছে৷ এই কৃষককার্ডের মাধ্যমে কৃষকরা নানা সুবিধা পাবেন৷ প্রকৃত কৃষকরা যাতে এই কার্ড পান তা নিশ্চিত করা হবে৷ এখানে অনিয়মের কোন সুযোগ নেই। যদি কেউ অনিয়ম করতে চায় সে যেই হোক তাকে ছাড় দেয়া হবে না৷

চলমান বন্যা পরিস্থিতি প্রসঙ্গে কয়ছর আহমেদ বলন, আপনারা জানেন ইতিমধ্যে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে৷ তবে আল্লাহর রহমত এখনো সুনামগঞ্জে বন্যা হয়নি। সবাই দোয়া করেন আল্লাহ যেন আমাদের রক্ষা করেন। যদি হয়েই যায় তবে চিন্তার কোন কারণ নেই বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের সকল প্রস্তুতি আছে।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার(অতিরিক্ত দায়িত্ব) ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন মায়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব।

সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনসার উদ্দিন, ফারুক আহমদ, উপজেলা বিএনপি আহ্বায়ক জালাল উদ্দিন, যুগ্ম আহবায়ক রওশন খান সাগর, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীর খোকন ও দরগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান ছুফিমিয়াসহ প্রমুখ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *