Shopping cart

মহেশখালীর বিশিষ্ট আলেম মাওলানা ফজলুল হক আর নেই।

জুলাই ১১, ২০২৬

মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের নায়াপাড়া নিবাসী মরহুম রোশন আলীর দ্বিতীয় পুত্র, বিশিষ্ট আলেমে দ্বীন, নয়াপাড়া জামে মসজিদের সাবেক খতিব, কুতুবজোম জামিয়া সুন্নাহ দারুল উলুম আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক শিক্ষক, এবং পল্লী চিকিৎসক এনায়েত উল্লাহর শ্রদ্ধেয় পিতা মাওলানা ফজলুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি:

শুক্রবার (১০ জুলাই ২০২৬) বিকেল ২টায় মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মাওলানা ফজলুল হক দীর্ঘদিন শিক্ষকতা ও পল্লী চিকিৎসক হিসেবে সমাজসেবায় নিয়োজিত থেকে দ্বীনি শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং মানবকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর ইন্তেকালে পরিবার, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের জানাজার নামাজ আগামীকাল শনিবার সকাল ১০টায় কুতুবজোম জামিয়া সুন্নাহ দারুল উলুম আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন তাঁর শোকসন্তপ্ত পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *