Shopping cart

  • Home
  • বাংলাদেশ
  • অন্যান
  • মরহুম ক্বারী সাইফুদ্দিন আহমদের মৃত্যুবার্ষিকীতে আশার আলো প্রবাসী সোসাইটির ব্যতিক্রমী আয়োজন।

মরহুম ক্বারী সাইফুদ্দিন আহমদের মৃত্যুবার্ষিকীতে আশার আলো প্রবাসী সোসাইটির ব্যতিক্রমী আয়োজন।

জুলাই ১১, ২০২৬

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের প্রবাসীদের নিয়ে গড়ে ওঠা সামাজিক সংগঠন আশার আলো প্রবাসী সোসাইটি তাদের উপদেষ্টা মরহুম ক্বারী সাইফুদ্দিন আহমদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, শিরনি বিতরণ এবং সমাজসেবায় অবদান রাখা প্রবাসীদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে দিনটি স্মরণীয় করে রেখেছে।

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ):

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের প্রবাসীদের নিয়ে গড়ে ওঠা সামাজিক সংগঠন আশার আলো প্রবাসী সোসাইটি তাদের উপদেষ্টা মরহুম ক্বারী সাইফুদ্দিন আহমদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, শিরনি বিতরণ এবং সমাজসেবায় অবদান রাখা প্রবাসীদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে দিনটি স্মরণীয় করে রেখেছে।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে নরসিংপুর বাজারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে মরহুম ক্বারী সাইফুদ্দিন আহমদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে বাজারের ব্যবসায়ী, অতিথি এবং দোয়া মাহফিলে অংশগ্রহণকারীসহ প্রায় ৬০০ মানুষের মাঝে শিরনি বিতরণ করা হয়।

সংগঠনের উপদেষ্টা মাওলানা আইয়ুব আলীর সভাপতিত্বে এবং উপদেষ্টা জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুমের পিতা হাজী মোশাররফ আলী।

অনুষ্ঠানে মরহুম ক্বারী সাইফুদ্দিন আহমদের জীবন, কর্ম এবং সমাজকল্যাণে তাঁর অবদানের স্মৃতিচারণ করেন সংগঠনটির উপদেষ্টা মাওলানা আইয়ুব আলী, নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সাদিকুর রহমান এবং সংগঠনের উপদেষ্টা, কুয়েতপ্রবাসী আব্দুল আহাদ ধনাই। শেষে নরসিংপুর আদর্শ হাফিজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক ও নরসিংপুর জামে মসজিদের ইমাম হাফিজ আব্দুল কাদির বাবুল মোনাজাত পরিচালনা করেন।

এ সময় সমাজসেবায় বিশেষ অবদান রাখায় আশার আলো প্রবাসী সোসাইটির পক্ষ থেকে সংগঠনের উপদেষ্টা কুয়েতপ্রবাসী মানিক আলী, সৌদি আরবপ্রবাসী আব্দুল হাসিম, সৌদি আরবপ্রবাসী মুজিবুর রহমান,সৌদি আরব প্রবাসী জামাল উদ্দিন, দুবাইপ্রবাসী আইয়ুব আলী এবং সদস্য সৌদি আরবপ্রবাসী আশিক আলী ও ইতালিপ্রবাসী রফিক ইসলাম (রফিক)-এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, মরহুম ক্বারী সাইফুদ্দিন আহমদের আদর্শ, মানবিকতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ড নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তাঁর স্মৃতিকে ধারণ করতেই আশার আলো প্রবাসী সোসাইটি’র জনকল্যাণমূলক এই কর্মসূচী পালন করা হয়েছে।

অনুষ্ঠানে সংগঠনটির উপদেষ্টা সৌদি আরব প্রবাসী আব্দুল হাসিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *