Shopping cart

মহেশখালীর সোনাদিয়ায় বৃষ্টির পানিভর্তি গর্তে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু।

জুলাই ৮, ২০২৬

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া পূর্বপাড়া এলাকায় টানা ভারী বৃষ্টির কারণে জমে থাকা পানিভর্তি একটি গর্তে ডুবে রুমাইসা খানম (১.৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া পূর্বপাড়া এলাকায় টানা ভারী বৃষ্টির কারণে জমে থাকা পানিভর্তি একটি গর্তে ডুবে রুমাইসা খানম (১.৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া পূর্বপাড়া এলাকায় টানা ভারী বৃষ্টির কারণে জমে থাকা পানিভর্তি একটি গর্তে ডুবে রুমাইসা খানম (১.৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

৭ জুলাই (মঙ্গলবার) সকাল আনুমানিক ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুমাইসা খানম স্থানীয় বাসিন্দা ওমর ফারুকের কন্যা।

পরিবার সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশে খেলতে গিয়ে বৃষ্টির পানিতে ভরা একটি গর্তে পড়ে যায় রুমাইসা। দীর্ঘক্ষণ তাকে খুঁজে না পেয়ে স্বজনরা আশপাশে তল্লাশি চালিয়ে গর্ত থেকে উদ্ধার করেন। পরে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুটির মামা ঘটনাটি নিশ্চিত করে জানান, টানা বৃষ্টিতে জমে থাকা পানিভর্তি গর্তে পড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *