Shopping cart

  • Home
  • বাংলাদেশ
  • অপরাধ
  • হবিগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাধবপুরের সোহেল রানা।

হবিগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাধবপুরের সোহেল রানা।

জুলাই ৮, ২০২৬

জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মাদক উদ্ধার, আসামি গ্রেফতার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানাকে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে।

মশিউর রহমান মুর্শেদ মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা:

জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মাদক উদ্ধার, আসামি গ্রেফতার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানাকে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ সম্মাননা প্রদান করা হয়। সভায় জেলার বিভিন্ন থানার সার্বিক কার্যক্রম মূল্যায়ন করে অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য মাধবপুর থানার ওসি মোঃ সোহেল রানাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। পরে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং ভবিষ্যতেও পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সম্মাননা প্রাপ্তির পর ওসি মোঃ সোহেল রানা বলেন, “এই অর্জন মাধবপুর থানার সকল কর্মকর্তা ও সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ দমনে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও জনগণের আস্থা অর্জনে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।” মাধবপুর থানার এ অর্জনে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *