দোয়ারাবাজার (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী সরকারি নিবন্ধিত সামাজিক সংগঠন নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস) তিন যুগেরও বেশি সময়ের পথচলার গৌরব উদযাপন করেছে নানা আয়োজনের মধ্য দিয়ে। রবিবার (৫ জুলাই) সংগঠনটির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ, কেক কাটা, স্মৃতিচারণ ও শুভেচ্ছা বিনিময়সহ দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়।
১৯৯০ সালের ৫ জুলাই প্রতিষ্ঠিত নসকস দীর্ঘ ৩৬ বছর ধরে এলাকার শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুর আড়াইটায় দ্বীনেরটুক দারুল কোরআন ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
পরে সন্ধ্যায় নরসিংপুর বাজারে সংগঠনের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে কেক কেটে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
সংগঠনের সভাপতি এখলাসুর রহমান আবিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হোসাইন আহমদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আইয়ুব আলী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাস্টার ওয়ারিছ আলী, উপদেষ্টা আলহাজ খলিলুর রহমান ও আলহাজ আতাউর রহমান।
এছাড়া অনুষ্ঠানে অংশনেন সাবেক সভাপতি আব্দুল আউয়াল, সিনিয়র সদস্য ফখর উদ্দিন বাবুল, মাস্টার রুহুল আমিন, ডা. আবুল হোসেন, মাওলানা আব্দুস শহিদ, সহ-সভাপতি আলিমুর রহমান, শিক্ষা সম্পাদক আজিজুর রহমান অলিল, অর্থ সম্পাদক আব্দুল আলিম, সদস্য ডা. সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক সোহেল মিয়া, সদস্য আব্দুল বারী, জুবেদ আলম রাজ, তাহমিদ আহমদ, মাহবুবুল আলম মারুফসহ সংগঠনের অসংখ্য সদস্য ও শুভানুধ্যায়ী।
বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন দ্বীনেরটুক দারুল কোরআন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাকির হোসাইন, উপাধ্যক্ষ মাওলানা ইউনুস আলী, সহকারী শিক্ষক সামছুল ইসলাম, প্রভাষক আতাউর রহমান, নসকসের সাবেক সভাপতি রফিকুর রহমান, সিনিয়র সদস্য তেরাব আলীসহ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে নসকস সামাজিক দায়বদ্ধতা, শিক্ষা বিস্তার, মানবসেবা ও পরিবেশ সংরক্ষণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও ঐক্য, সেবার মনোভাব ও মানবকল্যাণের আদর্শকে ধারণ করে সংগঠনটি আরও বৃহত্তর পরিসরে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।



