Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

৩৬ বছরে নসকস: পরিবেশ রক্ষার অঙ্গীকারে বৃক্ষরোপণ কর্মসূচি।

জুলাই ৫, ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আনুষ্ঠানিকতার পরিবর্তে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস)।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আনুষ্ঠানিকতার পরিবর্তে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস)।

এ কর্মসূচির মধ্য দিয়েই সংগঠনটি উদযাপন করেছে তাদের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী।

রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক দারুল কোরআন ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

এ সময় পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক বক্তব্য দেন উপস্থিত অতিথিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নসকসের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আইয়ুব আলী, দ্বীনেরটুক দারুল কোরআন ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাকির হোসাইন, উপাধ্যক্ষ মাওলানা ইউনুস আলী, সহকারী শিক্ষক সামছুল ইসলাম, প্রভাষক আতাউর রহমান, সংগঠনের সাবেক সভাপতি রফিকুর রহমান, বর্তমান সভাপতি এখলাসুর রহমান আবিদ, সিনিয়র সদস্য তেরাব আলী, কোষাধ্যক্ষ আব্দুল আলিম, প্রচার সম্পাদক সোহেল মিয়া এবং সদস্য জসিম উদ্দিন ও মাহবুবুল আলম মারুফ।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নসকস আগামীতেও জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *