Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • বাংলাদেশ
  • অপরাধ
  • নওগাঁ নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আর্জেন্টিনাকে নিয়ে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ।

নওগাঁ নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আর্জেন্টিনাকে নিয়ে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ।

জুলাই ২৪, ২০২৬

নওগাঁ সদর উপজেলার নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে ব্যঙ্গাত্মক গান গাওয়াকে কেন্দ্র করে ১৭ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে।

নওগাঁ সদর উপজেলার নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে ব্যঙ্গাত্মক গান গাওয়াকে কেন্দ্র করে ১৭ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে।

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁ সদর উপজেলার নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে ব্যঙ্গাত্মক গান গাওয়াকে কেন্দ্র করে ১৭ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে।

বুধবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কক্ষে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক আব্দুস সালাম ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগ, ঘটনার সময় শ্রেণিকক্ষে কোনো শিক্ষক ছিলেন না। এ সময় কয়েকজন শিক্ষার্থী আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে ব্যঙ্গাত্মক গান গাইছিল।

গানের শব্দ শুনে সহকারী শিক্ষক আব্দুস সালাম শ্রেণিকক্ষে প্রবেশ করেন। পরে তিনি বৈদ্যুতিক তার দিয়ে শিক্ষার্থীদের মারধর করেন বলে অভিযোগ করা হয়। এতে শ্রেণিকক্ষে থাকা ২৩ শিক্ষার্থীর মধ্যে ১৭ জন আহত হয় বলে অভিযোগ রয়েছে।

শিক্ষার্থীদের ভাষ্য, শিক্ষক আব্দুস সালাম আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক। দলটিকে নিয়ে ব্যঙ্গাত্মক গান গাওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীদের মারধর করেন। স্থানীয় বাসিন্দারা এ ঘটনার তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে শিক্ষক আব্দুস সালাম বলেন, শিক্ষার্থীদের মারধর করায় তিনি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন।

নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ছানাউল হাবিব বলেন, বিষয়টি তাঁর জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *