Shopping cart

  • Home
  • বাংলাদেশ
  • প্রশাসন
  • মণিরামপুরে তিন বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অর্ধলাখ টাকা জরিমানা।

মণিরামপুরে তিন বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অর্ধলাখ টাকা জরিমানা।

জুলাই ২৩, ২০২৬

যশোরের মণিরামপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, ক্ষতিকর রাসায়নিক ব্যবহার এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে।

যশোরের মণিরামপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, ক্ষতিকর রাসায়নিক ব্যবহার এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে।

সাজু আহমেদ,প্রতিনিধি:

যশোরের মণিরামপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, ক্ষতিকর রাসায়নিক ব্যবহার এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) উপজেলার সোহরাব মোড়, টেংরামারি ও রোহিতা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন।

এ সময় অভিযানে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সুশান্ত দত্ত ও থানা পুলিশের একটি দল অংশ নেয়।

অভিযান সূত্রে জানা যায়, মায়ের দোয়া বেকারিকে ১০ হাজার টাকা, ফাহিমা ফুডসকে ১০ হাজার টাকা ও মেহেদি ফুড প্রোডাক্টসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনটি বেকারিতে অভিযান চালিয়ে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন বলেন, খাদ্যপণ্য উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখবিহীন বাজারজাতকরণ, মানবদেহের জন্য ক্ষতিকর অননুমোদিত চীনা রঞ্জক পদার্থ ও অন্যান্য রাসায়নিক (স্যাকারিন, অ্যাঞ্জেল পাউডার) ব্যবহার, পণ্য উৎপাদনের নির্ধারিত দিনের থেকে একদিন অগ্রিম দেখিয়ে পণ্য প্যাকেটজাত, অপরিচ্ছন্ন পরিবেশ ইত্যাদি কারণে তিনটি বেকারিকে দণ্ড দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *