Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস আবুল হাসনাতসহ ২ জন কারাগারে।

জুন ১০, ২০২৬

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের এপিএস হাসনাত হোসাইনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের এপিএস হাসনাত হোসাইনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সুনামগঞ্জ প্রতিনিধি, কুলেন্দু শেখর দাস:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের এপিএস হাসনাত হোসাইনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলার আসামি হিসেবে বুধবার দুপুরে সুনামগঞ্জ আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালতের বিঞ্জ বিচারক নুরুল হক তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

তাঁর জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পিপি মো. কামাল হোসেন।
এম এ মান্নান পরিকল্পনামন্ত্রী থাকাকালে হাসনাত হোসাইন তাঁর ব্যক্তিগত সহকারী ছিলেন। দুজনের বাড়ি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউপির ডুংরিয়া গ্রামে। হাসনাত হোসাইন আওয়ামী লীগের সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ পৌর শহরে ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত জহুর আহমদ নামের এক ব্যক্তির ভাই দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ বাদী ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেন।

এই মামলায় এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করা হয়। এই মামলায় হাসনাত হোসাইনও আসামি। মামলায় অজ্ঞাত আসামি আছেন আরও ২৫০ থেকে ৩০০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *