Shopping cart

শিশু অপহরণ মামলায় ছাতকে দুই যুবক গ্রেফতার

মার্চ ২৬, ২০২৬

শিশু অপহরণ মামলায় ছাতকে দুই যুবক গ্রেফতার।

শিশু অপহরণ মামলায় ছাতকে দুই যুবক গ্রেফতার।

ছাতক (সুনামগঞ্জ): সুনামগঞ্জে শিশু অপহরণ মামলায় দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৫ মার্চ) রাতে ছাতকের বেতুরা এলাকা থেকে তাদের গ্রেফতার করে ছাতক থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের নেতরছৈই গ্রামের নাছির আলী’র পুত্র ইয়াছিন আলী (২৫) এবং নরসিংপুর গ্রামের আব্দুল হকের পুত্র দুবাই প্রবাসী লিমন হক (২৩),

বৃহস্পতিবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে ছাতক থানার ওসি মিজানুর রহমান।

পুলিশ জানায়, ছাতক থানার এফআইআর নং-২৮, তারিখ-২৫ মার্চ ২০২৬ খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭/ ৩০ এর আসামীদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *