Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

দোয়ারাবাজারে উবায়দুল্লাহ নোমানের কৃতিত্ব-মিশকাত জামাতে বোর্ডে ১ম স্থান অর্জন

মার্চ ২০, ২০২৬

দোয়ারাবাজারে উবায়দুল্লাহ নোমানের কৃতিত্ব-মিশকাত জামাতে বোর্ডে ১ম স্থান অর্জন।

দোয়ারাবাজারে উবায়দুল্লাহ নোমানের কৃতিত্ব-মিশকাত জামাতে বোর্ডে ১ম স্থান অর্জন।

দোয়ারাবাজার সুনামগঞ্জঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কৃতী সন্তান মোঃ উবায়দুল্লাহ নোমান আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ বোর্ডের অধীনে অনুষ্ঠিত- (২০২৬)- মিশকাত জামাত পরীক্ষায় বোর্ডে ১ম স্থান অর্জন করে বিরল কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।

তিনি সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া শামিমাবাদের একজন মেধাবী ছাত্র। তাঁর এই অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষকবৃন্দ ও এলাকাবাসীর মাঝে আনন্দের বন্যা বইছে।

উবায়দুল্লাহ নোমান সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের রাজনপুর গ্রামের মাওলানা ছাবিত আহমদ”র পুত্র। তিনি একজন আলেম এবং দীর্ঘদিন ধরে মদিনাতুল উলুম দোহালিয়া বাজার মাদ্রাসায় নাযিম হিসেবে দায়িত্ব পালন করছেন।

উবায়দুল্লাহ নোমানের পিতা জানান, ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত মেধাবী, দ্বীনি শিক্ষার প্রতি আগ্রহী ও অধ্যবসায়ী ছিলেন। তিনি আরও বলেন, জামেয়া শামিমাবাদ মাদ্রাসার শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, সঠিক দিকনির্দেশনা ও আন্তরিক প্রচেষ্টাই তাঁর এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এজন্য তিনি প্রতিষ্ঠানের সকল আসাতিযায়ে কেরামের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উবায়দুল্লাহ নোমান ভবিষ্যতে একজন খ্যাতিমান মুহাদ্দিস হয়ে ইসলামের খেদমতে নিজেকে নিয়োজিত করতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *