মোঃ মিজানুর রহমান (নন্দন) মোহনগঞ্জ, নেত্রকোনা প্রতিনিধিঃ বৃহস্পতিবার ৫/২/২৬ দুপুর অনুমান ২ ঘটিকার সময় মোহনগঞ্জ পৌর এলাকার উপজেলা ভূমি অফিসের পাশের ড্রেনের ভিতর থেকে অজ্ঞাত পরিচয় এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে মোহনগন্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস।
মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন এতথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মোহনগন্জ উপজেলা ভূমি অফিসের পার্শ্ববর্তী ড্রেনের ভিতর থেকে এক অজ্ঞাত পরিচয় পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। পুলিশের ধারনা ৩/৪ দিন পুর্বের লাশ হতে পারে। তার লিঙ্গ দেখে পুরুষ বলে সনাক্ত করা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ থানা নিয়ে যাচ্ছে এবং এখনও তার পরিচয় পাওয়া যায় নি ও মামলা দায়ের করা হয়নি।



