Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

মোহনগঞ্জে অজ্ঞাত পরিচয় একজন পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মোহনগঞ্জে অজ্ঞাত পরিচয় একজন পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার।

মোহনগঞ্জে অজ্ঞাত পরিচয় একজন পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার।

মোঃ মিজানুর রহমান (নন্দন) মোহনগঞ্জ, নেত্রকোনা প্রতিনিধিঃ বৃহস্পতিবার ৫/২/২৬ দুপুর অনুমান ২ ঘটিকার সময় মোহনগঞ্জ পৌর এলাকার উপজেলা ভূমি অফিসের পাশের ড্রেনের ভিতর থেকে অজ্ঞাত পরিচয় এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে মোহনগন্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস।

মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন এতথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মোহনগন্জ উপজেলা ভূমি অফিসের পার্শ্ববর্তী ড্রেনের ভিতর থেকে এক অজ্ঞাত পরিচয় পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। পুলিশের ধারনা ৩/৪ দিন পুর্বের লাশ হতে পারে। তার লিঙ্গ দেখে পুরুষ বলে সনাক্ত করা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ থানা নিয়ে যাচ্ছে এবং এখনও তার পরিচয় পাওয়া যায় নি ও মামলা দায়ের করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *