Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

সুন্দরবনে কুমিরের আক্রমণে জেলের মৃত্যু, ৮ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

অক্টোবর ১, ২০২৫

সুন্দরবনে কুমিরের আক্রমণে জেলের মৃত্যু, ৮ ঘণ্টা পর মরদেহ উদ্ধার।

সুন্দরবনে কুমিরের আক্রমণে জেলের মৃত্যু, ৮ ঘণ্টা পর মরদেহ উদ্ধার।

সুন্দরবনের করমজল খালে কুমিরের আক্রমণে নিখোঁজ হওয়া জেলে সুভ্রত মণ্ডল (৩২)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে ছিলা খালের পাশ থেকে বনবিভাগ ও স্বজনরা মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করেন।

এর আগে বিকেলে কাঁকড়া ধরে ফেরার পথে খাল সাঁতরানোর সময় কুমির তাকে টেনে নিয়ে যায়। নিহত সুভ্রত মণ্ডল খুলনার দাকোপ উপজেলার ঢাংমারী গ্রামের বাসিন্দা কুমুদ মণ্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করছিলেন।

বন বিভাগের তথ্য অনুযায়ী, সেদিন সকালে পাঁচ জেলে ঢাংমারী ফরেস্ট অফিস থেকে অনুমতি নিয়ে সুন্দরবনে প্রবেশ করেন। বিকেল সাড়ে তিনটার দিকে করমজল খাল সাঁতরে পার হওয়ার সময় হঠাৎ কুমির সুভ্রতের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং পানির নিচে টেনে নেয়। সঙ্গে থাকা অন্য জেলেরা প্রাণপণ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। পরে বিষয়টি বনবিভাগ ও পরিবারকে জানানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পরও কুমিরের মুখে সুভ্রতের দেহ দেখা গেছে। কুমিরটি তাকে খায়নি, বরং পানিতে ঘুরে বেড়াচ্ছিল। প্রায় আট ঘণ্টা তল্লাশির পর রাতের শেষ ভাগে মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, খবর পাওয়ার পর বনরক্ষীরা ট্রলার নিয়ে তল্লাশি চালান। শেষ পর্যন্ত ছিলা খালের মুখ থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবারকে সরকারি সহায়তা প্রদানের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *