সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সিলেট বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো: রেজা-উন-নবী বলেছেন, সরকারি কর্মকর্তাদের শতভাগ দূর্নীতিমুক্ত হতে হবে। দায়িত্ব পালনে অবহেলা, দুর্নীতি বা কাজে গাফিলতি সহ্য করা হবে না।
রোববার (১৫ মার্চ) দুপুরে দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার খান মো: রেজা-উন-নবী বলেন, বিগত ১৭ বছরে ঘটে যাওয়া অতিথ ভুলে দেশ ও জাতি গঠনে সবাইকে শতভাগ শততার সহিত কাজ করতে হবে। সরকার একটি দুর্নীতিমুক্ত প্রশাসন, উন্নত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়। সমাজ থেকে দুর্নীতি ও অনিয়ম দূর না করলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।
তিনি আরো বলেন, যেখানে নেতা, সেখানে উন্নয়ন। এই রীতি থেকে বের হয়ে আসতে হবে। যেখানে প্রয়োজন সেখানে কাজ করতে হবে। তাহলেই আমাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্য বাস্তবায়ন হবে।
এজন্য তিনি সরকারি কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় তিনি দোয়ারাবাজার উপজেলার শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, চিকিৎসা,খাদ্য, মৎস্য, প্রানীসম্পদ, যোগাযোগ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের বিষয়াদি নিয়ে মুখামুখি আলোচনা করেন এবং সরকারি দপ্তরসমূহে উপজেলার বাসিন্দাদের সেবার মান শতভাগ ও সঠিক পদ্ধতিতে নিশ্চিত করার আহবান জানান।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহের সভাপতিত্বে সভায় দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু সালেহীন খাঁন, এলজিইডি কর্মকর্তা আব্দুল হামিদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক, সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।
সভা শেষে তিনি,নবনির্মিত দোয়ারাবাজার উপজেলা পরিষদ ভবন পরিদর্শন , বৃক্ষরোপন এবং কৃষিযন্ত্রাশং বিতরন করেন।
