Shopping cart

জবি সমাজকর্ম ডিবেটিং ক্লাবের সভাপতি মায়িশা, সম্পাদক ইউনুস।

জুন ২১, ২০২৬

জবি সমাজকর্ম ডিবেটিং ক্লাবের ২০২৬–২০২৭ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মায়িশা ফাহমিদা ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. ইউনুস মিয়া।

জবি সমাজকর্ম ডিবেটিং ক্লাবের ২০২৬–২০২৭ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মায়িশা ফাহমিদা ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. ইউনুস মিয়া।

জবি প্রতিনিধি:

জবি সমাজকর্ম ডিবেটিং ক্লাবের ২০২৬–২০২৭ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মায়িশা ফাহমিদা ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. ইউনুস মিয়া।

রোববার (২১ জুন) ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সদস্যরা ক্লাবের বিতর্কচর্চা, নেতৃত্ব বিকাশ এবং সমাজসচেতনতামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হুমায়রা সাদাফ। যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হান্নান পিয়াস, অর্থ সম্পাদক অয়ন হাবিবুল্লাহ আশিক এবং সাংগঠনিক সম্পাদক নাহিয়ান আহমেদ।

এ ছাড়া প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফিউল রাব্বি, সাংস্কৃতিক সম্পাদক তানজিনা আক্তার শ্রাবণী, দপ্তর সম্পাদক মুহাম্মাদ জুবায়েদ শেখ, প্রচার ও মিডিয়া সম্পাদক মো. সজিব আহামেদ এবং কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক মো. আব্দুল লতিফ।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ফারজানা আক্তার লুবনা, তিয়াস দেব নাথ, রাইসা ফাতেমা অবনী, মোছা. আনিকা নাওয়ার রিতু, মো. আলী হাসান, ইসরাত জাহান তৃষা, আফরিদা তাহসিন হৃদিতা, ফাইজা তাবাসসুম প্রাপ্তি এবং মুশফিকা আফরিন তুলি।

সভাপতি মায়িশা ফাহমিদা ইসলাম বলেন, “সমাজকর্ম ডিবেটিং ক্লাবের সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশ্বাস করি, বিতর্কচর্চা তরুণদের মধ্যে নেতৃত্ব, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং সামাজিক দায়বদ্ধতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকল সদস্যের সহযোগিতায় ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল, জ্ঞানভিত্তিক ও সমাজমুখী করতে কাজ করব। এই দায়িত্ব আমার জন্য যেমন গর্বের, তেমনি একটি বড় দায়বদ্ধতাও। সকলকে সঙ্গে নিয়ে সমাজকর্ম ডিবেটিং ক্লাবকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে আমি আন্তরিকভাবে কাজ করে যাব, ইনশাআল্লাহ।”

সাধারণ সম্পাদক মো. ইউনুস মিয়া বলেন, “সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য যেমন গর্বের, তেমনি একটি বড় দায়িত্ব। আমি চাই সমাজকর্ম ডিবেটিং ক্লাব শুধু বিতর্ক প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ না থেকে সমসাময়িক সামাজিক সমস্যা, মানবিক মূল্যবোধ এবং নীতিনির্ধারণী বিষয়গুলো নিয়ে গঠনমূলক আলোচনা ও চিন্তার ক্ষেত্র হয়ে উঠুক। নতুন সদস্যদের দক্ষতা বিকাশ, সৃজনশীল উদ্যোগ গ্রহণ এবং একটি অন্তর্ভুক্তিমূলক বিতর্ক সংস্কৃতি গড়ে তোলাই হবে আমার অগ্রাধিকার। সকলের সহযোগিতায় আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে যুক্তি, জ্ঞান ও সামাজিক দায়বদ্ধতা একসঙ্গে বিকশিত হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *