Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

মণিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

মণিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা।

মণিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা।

সাজু আহমেদ: যশোরের মণিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মণিরামপুর উপজেলা শাখার উদ্যোগে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় মণিরামপুর উপজেলা প্রেসক্লাবের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ (মণিরামপুর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফজলুল হক, নায়েবে আমির মাওলানা লিয়াকত আলী, সেক্রেটারি অধ্যাপক খলিলুর রহমান ও সহকারী সেক্রেটারি অধ্যাপক আহসান হাবীব লিটন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেন, সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম মৌলিক ভিত্তি। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অনিয়ম ও অবিচার তুলে ধরাই গণমাধ্যমের প্রধান দায়িত্ব। সাংবাদিকদের কণ্ঠরোধ করে কোনোভাবেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব নয়।

তিনি আরও বলেন, দেশ ও জনগণের স্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতার পাশাপাশি সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য।

এ সময় উপস্থিত জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচনের পর দলীয় পরিকল্পনা ও কর্মসূচি তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *