Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • শিক্ষাঙ্গন
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগের নতুন নাম অনুমোদন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগের নতুন নাম অনুমোদন

জুন ২৪, ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগের নতুন নাম অনুমোদন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগের নতুন নাম অনুমোদন

মুসফিকুর রহমান, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগ এবং ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের নাম পরিবর্তন করে নতুন নামে অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। গত ২৬ মে ২০২৫ খ্রি. তারিখে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৭৪তম সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়, যা পরে ২ জুন ২০২৫ খ্রি. তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০১তম সভায় চূড়ান্তভাবে অনুমোদন পায়।

একাডেমিক কাউন্সিলের অনুযায়ী, ভাস্কর্য বিভাগের নাম পরিবর্তন করে ‘ত্রিমাত্রিক শিল্প ও নকশা’ (3D Art and Design) করা হয়েছে। বিভাগের পাঠ্যক্রম ও শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন এবং বাস্তবভিত্তিক শিক্ষার বিস্তারকে সামনে রেখে এই নামকরণ করা হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে, ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘আইন ও ভূমি প্রশাসন’ (Law and Land Administration)। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত-১৮ অনুযায়ী, বিভাগের শিক্ষার্থীদের আবেদন, স্মারকলিপি, বিভাগীয় একাডেমিক কমিটি ও আইন অনুষদের নির্বাহী কমিটির সুপারিশ বিবেচনায় নিয়ে এই পরিবর্তন আনা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, পরিবর্তিত নাম দুটি সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার কাঠামো, ভবিষ্যৎ দিকনির্দেশনা ও কর্মপরিকল্পনার সঙ্গে অধিকতর সামঞ্জস্যপূর্ণ এবং সময়োপযোগী। সংশ্লিষ্ট বিভাগগুলোর শিক্ষক-শিক্ষার্থীরাও এই পরিবর্তনে সন্তোষ প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *