Shopping cart

মরহুম ক্বারী সাইফুদ্দীন আহমদসহ প্রয়াত জামায়াতে নেতাদের স্মরণে নরসিংপুরে দোয়া আলোচনা সভা।

জুলাই ১৩, ২০২৬

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নেতা মরহুম ক্বারী সাইফুদ্দীন আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী এবং ইউনিয়ন জামায়াতের প্রয়াত নেতাকর্মীদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ):

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নেতা মরহুম ক্বারী সাইফুদ্দীন আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী এবং ইউনিয়ন জামায়াতের প্রয়াত নেতাকর্মীদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় নরসিংপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আলহাজ আতাউর রহমান। সঞ্চালনা করেন ইউনিয়নের সহকারী সেক্রেটারি মাওলানা সাইফুর রহমান।

সভায় মরহুম ক্বারী সাইফুদ্দীন আহমদসহ প্রয়াত নেতাকর্মীদের স্মৃতিচারণ করে বক্তব্য দেন আমেরিকা প্রবাসী সমাজসেবক আলহাজ আব্দুর রউফ, সমাজসেবক আরশ আলী, জামায়াত নেতা মাওলানা আইয়ুব আলী, আলহাজ খলিলুর রহমান, মো. কাছিম আলী, মাস্টার আজিজুর রহমান, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং মরহুমের ছোট ভাই মফিজুর রহমান।

দারুল ইহসান মডেল মাদ্রাসা, নরসিংপুরের প্রধান শিক্ষক হাফিজ নজরুল ইসলামের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে মাওলানা ফয়সল আহমদ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
বক্তারা মরহুম ক্বারী সাইফুদ্দীন আহমদের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী, সমাজসেবক ও দানশীল ব্যক্তি। তাঁর সততা, মানবসেবা এবং ইসলামী আন্দোলনে অবদান এলাকাবাসী দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

উল্লেখ্য, নরসিংপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক নেতা ও সমাজসেবক ক্বারী সাইফুদ্দীন আহমদ ২০২৫ সালের ১২ জুলাই সৌদি আরবে ইন্তেকাল করেন।

অনুষ্ঠানে নরসিংপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ নরসিংপুর গ্রাম এবং আশপাশ এলাকার অর্ধশতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *