Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • বাংলাদেশ
  • অন্যান
  • মহানবী সাঃ কে নিয়ে পুরোহিত রামগিরির কটুক্তি; গ্রেফতারের দাবীতে বিক্ষোভ।

মহানবী সাঃ কে নিয়ে পুরোহিত রামগিরির কটুক্তি; গ্রেফতারের দাবীতে বিক্ষোভ।

অক্টোবর ১৮, ২০২৪

মুহাম্মদ আমির উদ্দিন কাশেম, মৌলভীবাজার প্রতিনিধি:-

মৌলভীবাজারের কুলাউড়ায় ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য ও কথিত বিজেপি নেতা ও সংসদ সদস্য নিতেশ রানের মুসলিম বিদ্বেষ সড়ানো, ইসলাম ও মুসলমানদের নিয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

গত মঙ্গলবার (০১ অক্টোবর) সন্ধায় উপজেলার সীমান্তবর্তী ১১নং শরীফপুর ইউনিয়নের স্থানীয় বটতলা বাজারে অনুষ্ঠিত হয়, এর আগে বিকাল সাড়ে তিনটায় চতলাঘাট থেকে একটি ও বটতলা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আলেম উলামাসহ তাওহীদি জনতা স্থানীয় আমতলা বাজারে একত্রিত হোন, এবং সেখানে আসরের নামাজ আদায় করে প্রায় হাজার খানিক জনতার এক বিরাট বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন স্লোগানে চাতলা চেকপোস্ট প্রদক্ষিণ করে বটতলা বাজারে এসে সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *