Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • বাংলাদেশ
  • আপসহীন সংগ্রামের জন্য খালেদা জিয়াকে নোবেল পুরস্কারের দাবিতে বিএনপি নেতা

আপসহীন সংগ্রামের জন্য খালেদা জিয়াকে নোবেল পুরস্কারের দাবিতে বিএনপি নেতা

সেপ্টেম্বর ২, ২০২৫

আপসহীন সংগ্রামের জন্য খালেদা জিয়াকে নোবেল পুরস্কারের দাবিতে বিএনপি নেতা।

আপসহীন সংগ্রামের জন্য খালেদা জিয়াকে নোবেল পুরস্কারের দাবিতে বিএনপি নেতা।

স্টাফ রিপোর্টার: বাংলাদেশে গণতন্ত্র রক্ষায় আপসহীন ভূমিকার স্বীকৃতি হিসেবে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নোবেল পুরস্কার প্রদানের দাবি জানিয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।

তিনি বলেন, “জেল-জুলুম ও নির্যাতনের শিকার হলেও খালেদা জিয়া কখনো দেশ ছেড়ে যাননি। শুধুমাত্র গণতন্ত্র রক্ষার জন্য তিনি অনড় থেকেছেন। তাই অন্তর্বর্তী সরকারের উচিত তাকে নোবেল পুরস্কারের জন্য প্রস্তাব করা।”

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ শোভাযাত্রা শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল আউয়াল লোকমান, তরুণ রাজনীতিবিদ পারভেজ সোবহান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহাবুবুল ইসলাম, বিএনপি নেতা মো. নজরুল ইসলামসহ যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতারা।

আবদুস সোবহান আরও বলেন, “জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে জনগণকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকে বিএনপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্রের ধারাকে অক্ষুণ্ণ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *