Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

অভিনেতা বৈদ্যনাথ সাহা আর নেই

মার্চ ৪, ২০২৬

অভিনেতা বৈদ্যনাথ সাহা আর নেই।

অভিনেতা বৈদ্যনাথ সাহা আর নেই।

সাজু আহমেদ: বাংলা নাট্যাঙ্গনের প্রবীণ ও সুপরিচিত অভিনেতা বৈদ্যনাথ সাহা আর নেই। মঙ্গলবার (৩ মার্চ) বিকেল ৪ টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক ও জনপ্রিয় অভিনেতা রাশেদ মামুন অপু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বৈদ্যনাথ সাহা। মৃত্যুকালে তিনি যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় রাশেদ মামুন অপু তাঁর মৃত্যুসংবাদ প্রকাশ করেন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রয়াত অভিনেতার একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, অভিনয়শিল্পী সংঘের সম্মানিত সদস্য প্রিয় বৈদ্যনাথ সাহা দাদা এইমাত্র পরলোকগমন করেছেন। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

অভিনেতার মেয়ে বৃষ্টি সাহা তার ফেসবুক পোস্টে লেখেন, আমার বাবা বৈদ্যনাথ সাহা আজ ৪.৪০ মিনিটে আমাদের ছেড়ে চলে গেছে।

গুণী এই শিল্পীর আকস্মিক প্রস্থানে সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। খ্যাতিমান নাট্যকার মাসুম রেজা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, খুবই দুঃখজনক সংবাদ। শোকাহত হলাম। তাঁর আত্মার শান্তি কামনা করছি। এছাড়া অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দাসহ শোবিজ অঙ্গনের আরও অনেক তারকা তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *